অনুমতি ছাড়া কমিটিতে নাম, পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

অনুমতি ছাড়া কমিটিতে নাম, পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

২০ November ২০২৬ Friday ৫:৫৫:৩২ PM

Print this E-mail this


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

অনুমতি ছাড়া কমিটিতে নাম, পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

অনুমতি ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসা শিক্ষক তোহা বিল্লাহ। পদত্যাগের কয়েক মাস পরও কমিটির তালিকায় নাম বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করে ২০ নভেম্বর আবারও নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

‎তোহা বিল্লাহ পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আবুল কাশেম ফরাজীর ছেলে। তিনি পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।

তোহা বিল্লাহ জানান, তিনি কখনো এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি কোনো রাজনৈতিক পদ গ্রহণের সম্মতিও দেননি। অথচ পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেতাদের কাছে মৌখিক ও লিখিতভাবে আপত্তি জানালেও নাম প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই। ২০২৬ সালের ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছি, এরপরও তালিকায় নাম থাকায় ২০ নভেম্বর পুনরায় দ্রুত নাম প্রত্যাহারের দাবি জানিয়েছি।’

এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, ‘রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন- এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তার পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts