বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাট্টাজোড় ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মোরাদুজ্জামান মোরাদ।
উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে সাধারণ মানুষ ও ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজ সেবক মোরাদুজ্জামান মুরাদ।
গত সোমবার ১৩ জুলাই বিকালে এরই ধারাবাহিকতায় বাট্টাজোর নতুন বাজারে ব্যাপক গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তিনি। মোরাদুজ্জামান মুরাদ সফর সঙ্গী নিয়ে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সেখানে গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকার মানুষও তাঁকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আসন্ন দিন গুলোতে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই সমাজসেবক তাঁর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। আগামী নির্বাচনে তিনি বাট্টাজোড় ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সহযোগিতা কামনা করেন মোরাদুজ্জামান মোরাদ।

Explore More Districts