ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

৫ August ২০২৬ Wednesday ১:১৩:১৮ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, লুটপাট করেছে। কিন্তু এসব সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তৈরি করে নাই। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হয়েছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে হবে, সেগুলো চিন্তা-ভাবনা করে নাই।

তিনি বলেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। দুই এক মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ, আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা দূর হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কর্মকর্তা মতিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি গাজী ওবায়দুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ অন্যান্য নেতারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts