মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল গঠন

মাদক মামলার বিচারে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন্য ২২টি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ট্রাইব্যুনালগুলো হলো ঢাকা জেলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা; পল্লবী, কাফরুল, মিরপুরসহ কয়েকটি এলাকার জন্য ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-১; কলাবাগান, ধানমন্ডিসহ কয়েকটি এলাকার জন্য ঢাকা মহানগর-২; মতিঝিলসহ কয়েকটি এলাকার জন্য ঢাকা মহানগর-৩ এবং উত্তরাসহ কয়েকটি এলাকার জন্য টাইব্যুনাল, ঢাকা মহানগর-৩ গঠন করা হয়েছে।

এভাবে চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর ও যশোরে এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

Explore More Districts