ফটো সাংবাদিক এমএ মানিকের পাশে প্রেসক্লাব যশোর

সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক গ্রামের কাগজের চিফ ফটো সাংবাদিক এমএ মানিকের পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব যশোর।

মঙ্গলবার প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য আনোয়ারুল কবির নান্টু, নূর ইসলাম ও জাহিদ আহমেদ লিটন উপস্থিত ছিলেন। তারা প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে আহত সাংবাদিক এমএ মানিকের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

এর আগে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির সভায় সড়ক দুর্ঘটনায় আহত এমএ মানিকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, সাংবাদিক সমাজের যেকোনো সংকট ও বিপদে প্রেসক্লাব যশোর সবসময় পাশে থাকবে।

Explore More Districts