পূবাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরি গ্রেফতার ১ – Daily Gazipur Online

পূবাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরি গ্রেফতার ১ – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে মো. সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৪ মে) ভোররাতে মহানগরীর হায়দারাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সেলিম খান ভুক্তভোগী শিশুর বাবার আপন ভগ্নিপতি।মামলার বিবরণ থেকে জানা গেছে, অভিযুক্ত সেলিম খান গত ৫ বছর ধরে ভুক্তভোগী শিশুর বাবা নাছির হাওলাদারের বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। গত ২৩ মে (শনিবার) দুপুরে বাদীর বড় মেয়ে সেলিম খানের রুমে থাকা একটি সচল কম্পিউটারের ফোল্ডারে নিজের ছোট বোন সামিয়ার (ছদ্মনাম) কিছু আপত্তিকর ছবি দেখতে পান। বিষয়টি দ্রুত পরিবারের অন্য সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে খাবারের লোভ দেখিয়ে তাকে নিজ কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সেলিম খান। এ সময় লম্পট সেলিম মোবাইল ফোনে শিশুটির নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখেন।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নাছির হাওলাদার বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ‘নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে’ মামলাটি নথিভুক্ত করে।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটি বর্তমানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে রয়েছে। সেখান থেকে তাকে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হবে।”ঘটনার আলামত হিসেবে কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts