চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, পূজাতে আমাদের দলীয় লোক আপনাদের পাশে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে এবং থাকবে। ২০২৪ সালের পর আমরা তিনটি দুর্গাপূজা পেয়েছি। অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম। আজ বিকেলে প্রধানমন্ত্রী সারাদেশে বিএনপির সভাপতিদের কথা বলেছেন পূজা নিয়ে। আপনাদের পূজা নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী ভাবেন। আপনাদের প্রতি অনুরোধ করছি শহর ব্যতীত প্রতিটি বড় বড় পূজা মন্ডপে সোলার রাখার ব্যবস্থা করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সেবাহীত ও পুরোহিতদের জন্য বেতন কাঠামোর ব্যবস্থা করেছেন। আগামী মাসের মধ্যে সারাদেশে একযোগে এগুলো পাওয়া যাবে বলে আশা করছি। আমরা অনেকগুলো মন্দিরকে অনুদানে আওতায় আনতে পারিনি। আস্তে আস্তে চেষ্টা করবো এ মাসের মধ্যেই সেই মন্দিরগুলোকে সহযোগিতা করার জন্য। পুজোতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনারা প্রার্থনা করবেন।আমাদের সরকার সকল মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অ্যাড. সুমন সরকার জয়, নতুন বাজার ঘোষপাড়া মন্ডপের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ ঘোষ, রামকৃষ্ণ আশ্রয়ের অপূর্ব মহারাজ, চাঁদপুর মিনার্ভা মন্ডপের সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পুরাণ বাজার হরিসভার পক্ষ থেকে কার্তিক সরকার, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ মালাকার, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষসহ চাঁদপুর সদর-হাইমচর উপজেলার ৪৭টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
৮ অক্টোবর ২০২৬

