| ১৩ February ২০২৬ Friday ১০:০৫:৫৯ AM | |

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি পিরোজপুর -২(কাউখালী –ভান্ডারিয়া –নেছারাবাদ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ।
রির্টানিং অফিসার ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।প্রাপ্ত ফল অনুযায়ী, (পোস্টাল ব্যালটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ২২৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৭৫ জন। আর হিজরা ভোটার ৪ জন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

