সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত

সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোটপ্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করে জামায়াত। এ প্রসঙ্গে পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসংগতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসবই ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

Explore More Districts