পিরোজপুরে নিজ ঘরে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

পিরোজপুরে নিজ ঘরে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

২৯ May ২০২৬ Friday ৪:৪৫:৩২ PM

Print this E-mail this


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে নিজ ঘরে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

পিরোজপুরে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।

পরিবারের দাবি, রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরে রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।

এ সময় খাটের পাশে নিহতের হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। এতে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts