পাথালিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ॥ শঙ্কিত গ্রামবাসী – দৈনিক আজকের জামালপুর

পাথালিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ॥ শঙ্কিত গ্রামবাসী – দৈনিক আজকের জামালপুর




পাথালিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ॥ শঙ্কিত গ্রামবাসী – দৈনিক আজকের জামালপুর



মোহাম্মদ আলী
পাথালিয়ায় দিনদিন বাড়ছে অপরাধ প্রবণতা! প্রতিনিয়তই ঘটছে চুরি, ডাকাতি, খুনের মতো ভয়ঙ্কর অপরাধ ! থাকছে না শান্তি ও স্থিতিশীলতা। শঙ্কিত গ্রামবাসী!

জামালপুর পৌর এলাকার পাথালিয়ায় গত ৩ মাসে ২টি হত্যাকাণ্ড, গরুচুরিসহ স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল চুরির মতো বেশকয়েকটি অপরাধ সংগঠিত হয়েছে!

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩ মাসের মধ্যে আলামিন ও হাফিজুর নামে দুই ব্যক্তি খুন হয়েছে। এরমধ্যে গত কয়েকদিন আগে পাথালিয়া পশ্চিম পাড়ায় শহর বিএনপির নেতা, লিটন মৃধার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির মাত্র দুইদিন পর একই পাড়ায় হোটেল ব্যবসায়ী শফিকুল এর ঘর থেকে নগদ ৩৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট চুরি হয়েছে।

পাথালিয়াবাসী এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসিনতা, মাদক কারবারীদের অবাধ বিচরণ ও মাদকের সহজলভ্য এবং মাদক সেবন বৃদ্ধিকে দায়ী করেছেন।


Explore More Districts