ঝিনাইগাতীতে বসতভিটা নিয়ে বিরোধ ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে বসতভিটা নিয়ে বিরোধ ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে বসতভিটা নিয়ে বিরোধ ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীতে ৭০ থেকে ৮০ বছরের পুরোনো বসতভিটা ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। গতকাল বুধবার সকালে কুচনীপাড়া বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. আহাম্মদ শরীফ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস ও ভোগদখল করে আসছে। জমির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে এবং এ সংক্রান্ত দলিল, নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ১৪৪ ধারায় নোটিশ জারি করে বিরোধীয় ৫৭ শতাংশ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এরপরও লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বিরুদ্ধে হয়রানি ও জবরদখল, হুমকি, প্রাণনাশের চেষ্টার অভিযোগ করেন তিনি।

Explore More Districts