পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

জাপানে কোরোগি স্পোর্টস পার্কে আজ এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরলেন নিগার–মারুফারা। টি–টুয়েন্টি সংস্করণে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এটাই ছিল নিগার সুলতানার শেষ ম্যাচ। এই টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছেন নিগার।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলেও ৭ উইকেটে ১১৪ রানে থেমেছে নিগারদের ইনিংস। ওভারপ্রতি সাত রানের একটু বেশি করে তুলতে যেমন ব্যাটিং করার দরকার ছিল সেটা পারেনি বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে মাত্র ৪৩ রান তুলেই ম্যাচে পিছিয়ে পড়েন নিগাররা। শেষ ৬০ বলে ১০৩ রানের সমীকরণ মেলানো আরও কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য।

বিস্তারিত আসছে…।

Explore More Districts