পাঁচ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মুলাদীর নান্নুর

পাঁচ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মুলাদীর নান্নুর

১০ July ২০২৬ Friday ১২:০০:২৮ AM

Print this E-mail this


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

পাঁচ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মুলাদীর নান্নুর

বরিশালের মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ী (৬০) উপজেলার সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরডিগ্রী গ্রামের সবেদ আলী রাড়ীর ছেলে। তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। 

মুলাদী থানা পুলিশ জানায়, নাসির উদ্দিন রাড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

মামলার রায় ঘোষণার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার রাতে মুলাদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts