পড়েন মাদ্রাসায়, ৪০ টাকার দুটি মাছ থেকে গড়েছেন ৩০ লাখের হ্যাচারি

পড়েন মাদ্রাসায়, ৪০ টাকার দুটি মাছ থেকে গড়েছেন ৩০ লাখের হ্যাচারি

আবদুল্লাহ জানান, তাঁর হ্যাচারির শৌখিন মাছ এখন নিয়মিত যশোর, সাতক্ষীরা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছে। তাঁর কাছ থেকে মাছ কিনে বাসাবাড়ির অ্যাকুয়ারিয়াম সাজাচ্ছে মানুষ। তিনি নিজেও ভাবতে পারেননি, এই মাছ চাষ করে তিনি এমন সফলতা পাবেন।

আবদুল্লাহর হ্যাচারি থেকে বিভিন্ন ধরনের মাছ কেনেন রাজধানীর কাঁটাবনের অ্যাকুয়ারিয়াম ব্যবসায়ী মিজানুর রহমান। তিনি বলেন, আবদুল্লাহর হ্যাচারির মাছের গুণগত মান ভালো। উৎপাদনব্যবস্থায় অভিনবত্ব থাকায় তাঁর মাছগুলো স্থায়ী হয়।

খুলনার ফরাজীপাড়ার ফুল মার্কেটের মৎস্য ব্যবসায়ী আশীষ সরকার বলেন, আবদুল্লাহ লেখাপড়ার পাশাপাশি মাছ চাষ করে সফল হয়েছেন। তাঁর মাছের মান অনেক ভালো।

কেশবপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রথম আলোকে বলেন, আবদুল্লাহর মাছের হ্যাচারিটি প্রথম থেকেই তাঁরা তত্ত্বাবধান করে আসছেন। তিনি নিয়মিত মৎস্য বিভাগের পরামর্শ নেন। সে কারণেই তিনি এখন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তা। তাঁর হ্যাচারিকে উদাহরণ হিসেবে দেখিয়ে তাঁরা অন্যদের মাছ চাষে উৎসাহিত করছেন।

Explore More Districts