নেছারাবাদে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

নেছারাবাদে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

১১ October ২০২৬ Sunday ১০:৪৩:৩১ PM

Print this E-mail this


নেছারাবাদে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে যুবকদের দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী ‘মৌলিক পোশাক তৈরি’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সরকারি স্বরূপকাঠি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ।
প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের পোশাক তৈরি বিষয়ে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের পোশাকশিল্পের প্রসারে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই

তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু

Explore More Districts