তবে গোলটা যতটা না হলান্ডের, তার চেয়ে বেশি প্যাট্রিক বার্গের গোলমুখে বাড়িয়ে দেওয়া পাসের।
দুটি গোলের এই খণ্ড খণ্ড চিত্রই হয়তো নরওয়ের এই দলের প্রতীকী ছবিও। কখনো নুসা, কখনো ওডেগার্ড, কখনো বার্গ, আবার প্রয়োজন হলে হলান্ড। একজন থেমে গেলে আরেকজন বৈঠা ধরছেন। তাই বৈঠা থামে না। নৌকাও নয়।
হলান্ডদের পূর্বপুরুষ ভাইকিংদের সমুদ্রযাত্রার বড় কারণ ছিল অজানাকে জয় করা। শতাব্দী পেরিয়ে সেই ভাইকিং ঐতিহ্যের প্রতীকই এখন নরওয়ে ফুটবল দলের ‘ভাইকিং রো’। ড্রামের তালে তালে খেলোয়াড় আর দর্শকদের একসঙ্গে গর্জে ওঠা যেন মনে করিয়ে দেয়, সামনে যত ঢেউই থাকুক, বৈঠা থামানো যাবে না। ব্রাজিল এখন সেই যাত্রার পরের গন্তব্য।
নৌকাটি সেখানে ভিড়বে কি না, তা সময়ই বলবে। তবে আপাতত এটুকু নিশ্চিত, নরওয়ের নৌকা এখনো বয়ে চলেছে।