নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার – Habiganj News

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার – Habiganj News

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বৈঠাখাল গ্রাম থেকে সেলিম মিয়া (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি বরুনগাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত সেলিম মিয়া উপজেলার বৈঠাখাল গ্রামের মারুত মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে এসআই কাজল দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Explore More Districts