নজরুল বর্ষের অনুষ্ঠানমালার তারিখ পরিবর্তন

নজরুল বর্ষের অনুষ্ঠানমালার তারিখ পরিবর্তন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে ১৮ – ২০ জুন নির্ধারিত অনুষ্ঠানমালার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বুধবার ১৭ জুন মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল বর্ষের অনুষ্ঠানমালা আরও বৃহৎ পরিসরে আয়োজনের লক্ষ্যে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী কর্মসূচিগুলো চলতি জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

তবে নতুন তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানমালার পূর্ণাঙ্গ সময়সূচি যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে ১৮- ২০ জুন অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা ছিল, যা এখন পুনর্নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।1

১৮ জুন ২০২৬

এ জি

Explore More Districts