ধনবাড়ীতে পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর – News Tangail

ধনবাড়ীতে পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর – News Tangail

সংবাদদাতা, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন- ওই গ্রামের আব্দুল বারেকের সাড়ে ৩ বছর বয়সী ছেলে শরীফ ও ওমর আলীর ৪ বছরের ছেলে আরাফাত।

পরিবার সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শরীফ ও আরাফাত পুকুর পাড়ে খেলা করছিল। পরে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দেখতে পায় পুকুরের পানিতে ভাসছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts