অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, ব্যাংক খাতে সুশাসনের প্রশ্নটি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় সামগ্রিক সুশাসন নিশ্চিত না হলে শুধু গণমাধ্যমের উপস্থিতিতে এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, বিগত সময়ে রাষ্ট্রীয় পরিসংখ্যান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তথ্য বিকৃতি ও জালিয়াতির মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে আড়াল করা হয়েছে। তাঁর ভাষ্য, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তথ্য বা পারফরম্যান্স–সংক্রান্ত পরিসংখ্যান এভাবে পরিবর্তন করা সম্ভব নয়।
দেশের অর্থনীতির বিকাশের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অর্থনৈতিক উন্মুক্তকরণের সূচনা করেছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমানে বেসরকারি খাতের পরিধি বেড়েছে।
