দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের আয়োজনে এনাফ ক্যাম্পেইন ও রচনা প্রতিযোগিতা – দৈনিক আজকের জামালপুর







খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের আয়োজনে এনাফ ক্যাম্পেইন ও এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সোমবার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এবি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এনাফ ক্যাম্পেইন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের পুষ্টি অফিসার রাহাত আরা সামির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. হাদিদ হাসান, উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের এসডিসি মো. শরিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, বিডি বাবুল মিয়া, সরকারি হাসপাতালের পরিসংখ্যানবিদ মো. আলামিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান, সিএইচসিপি শাহ আলম ইকবাল-সহ অন্যান্যরা। ক্যাম্পেইনে ৪০ জন নারী অংশ নেন। শিশুকল্যাণে নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী ৩ জনের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এনাফ, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনের মূল লক্ষ্য ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাদ্য খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে ওঠা। শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে এনাফ এ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। একইদিন সেখানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।


Explore More Districts