দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ – দৈনিক আজকের জামালপুর







শেরপুর সংবাদদাতা
শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। গতকাল রোববার শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এসব কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুরসহ জেলার চারটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।


Explore More Districts