বেলা ১১টা ৪৮ মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। তখন এই স্টেশনে ট্রেন থামানো হয়নি।
এরপর পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ হয়ে যায় দুপুর ১২টা ২৪ মিনিটে। এ সময় এই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রী উঠা–নামা বন্ধ থাকে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছিল। আন্দোলকালে স্টেশনের নিচে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় মেট্রোরেল পুলিশ ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন থামানো বন্ধ করার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ মেট্রোরেল স্টেশনগুলোর গেট বন্ধ করে দেয়। এসব স্টেশনে ট্রেন না থামিয়ে চলাচল করে। এটিকে স্টেশন ‘স্কিপ’ বলছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

