তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে – দৈনিক আজাদী

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে – দৈনিক আজাদী





পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও সমপ্রীতি রক্ষাসহ জনগণের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্যাঞ্চলের মানুষ তিন পার্বত্য জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে। সরকার এখন পাহাড়ের সুষম উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণে হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সমপ্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Explore More Districts