তারেক রহমান আজ কোথায় যাবেন, কী করবেন

তারেক রহমান আজ কোথায় যাবেন, কী করবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

এরপরে তারেক রহমান আগারগাঁওয়ে  নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। সেখান থেকে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ৮টা ৫ মিনিটের দিকে দেওয়া এক পোস্টে তারেক রহমানের এই কর্মসূচি জানানো হয়।

Explore More Districts