ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলামের গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলামের গায়েবানা জানাজা

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ‘সক্রিয় কর্মী’ জাহিদুল ইসলামের (২২) গায়েবানা জানাজা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ জানাজা হয়।

গায়েবানা জানাজা শেষে ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে মল চত্বরে যান ওই শিক্ষার্থীরা। মিছিলে ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘লাল জুলাইয়ের বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Explore More Districts