বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির ক্ষতি থেকে ভবন রক্ষায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্ট বাজারে এনেছে হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ ‘ওয়াটার শিল্ড’ সিমেন্ট; যা ভবনে ড্যাম্প ধরা বা রডে মরিচা পড়ার আগেই অনাকাঙ্ক্ষিত পানির ক্ষতি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।
নির্মাণকাজে পানি অপরিহার্য; কিন্তু ভবন তৈরি হয়ে যাওয়ার পর সেই পানিই ফাউন্ডেশন, দেয়াল ও ছাদে ঢুকে কাঠামোকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। সাধারণত ক্ষতি চোখে পড়ার পরই সমাধানের খোঁজ শুরু হয়। এদিক বিবেচনায় নির্মাণের সময়ই সুরক্ষার ব্যবস্থা রাখবে শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড।

