ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ November ২০২৬ Tuesday ৫:৪১:২৩ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Screenshot

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বিকেলে শহরের সাধনার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ, সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারিস ও সদস্য সচিব শামীম মৃধা।

এ সময় বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। #

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts