টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু – Daily Gazipur Online

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শহীদ স্মৃতি রোডের শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত নাজমিন আক্তার (২৩) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। এ ঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরতর আহত হয়েছেন।

আশপাশের ভাড়াটিয়ারা জানান, কয়েকবছর আগে জাকির হোসেনের সাথে নাজমিনের বিয়ে হয়। পরে ৫/৬ মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। এরপর প্রাইভেটকার চালক সুজনের সাথে নাজমিনের বিয়ে হয়। তারা পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে জাকির হােসেন নাজমিনের বাসায় এসে তার সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে জাকির ধারালো ছুরি দিয়ে নাজমিনের পেটে আঘাত করে। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts