ঝিনাইগাতী সংবাদদাতা
গতকাল বুধবার রাত নয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশি বাজারে দুই বনকর্মী পাহাড় খেকোদের হামলার শিকার হয়েছেন। জানা গেছে সকালে অবৈধ বালু আটক করার কারণে তার জের ধরে পাহাড় খেকোরা এ হামলা করে। গজনীর বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ বন প্রহরী জিয়াউল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান,আব্দুল মান্নান আহতদের হাসপাতালে দেখতে যান। এবং এ ঘটনায় তদন্ত করে দোষি ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

