ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের মৃত আহম্মেদ গাজীর ছেলে। তিনি বেনেয়ালী বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ১৩ মে ( বুধবার) আনুমানিক রাত ৯টার দিকে আব্দুল আজিজ গাজী নিজ বাড়ি থেকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Explore More Districts