ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি, শহীদ নাজমুল ইসলামের একমাত্র বোন জামাই— নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও , ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সভাপতি সাবিরা সুলতানা মুন্নি’র ননদের স্বামী— ঝিকরগাছা পৌর বিএনপি’র কার্যনির্বাহী সদস্য এবংমানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ই’ন্তে’কা’ল করেছেন—
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন ..
গত (৩১ জুলাই )শুক্রবার সকালে শারীরিকভাবে অ-সুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন— শুক্রবার রাতেই আনুমানিক ০৮:৩০ মিনিটের সময়— যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট চিকিৎসাধীন অবস্থায় ই’ন্তে’কা’ল করেন।
শনিবার সকাল ১০ টায় কীর্তিপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।



