ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার

৩ September ২০২৬ Thursday ৯:২৯:১৯ PM

Print this E-mail this


মোঃমেহেদী হাসান,ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় হঠাৎ ঘর থেকে চিৎকার ও গোলমালের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত এগিয়ে গিয়ে দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকার নিজ বাড়িতে পলাশকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পলাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।

​এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত একটি হাতুড়ির ভাঙা হাতল উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশি তদন্ত বর্তমানে অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts