ঝালকাঠির কাঠালিয়ায় মোটর সাইকেল চাপায় প্রাণ গেল গৃহবধূর, আহত ২ জন

ঝালকাঠির কাঠালিয়ায় মোটর সাইকেল চাপায় প্রাণ গেল গৃহবধূর, আহত ২ জন

১৪ November ২০২৪ Thursday ৮:৩৯:২২ PM

Print this E-mail this


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় মোটর সাইকেল চাপায় প্রাণ গেল গৃহবধূর, আহত ২ জন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরে মোটর সাইকেল চাপায় জেসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চালক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম জনিসহ আহত হয়েছে আরো ২ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়কের কাঁঠালিয়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম কাঁঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বলতলা গ্রামের সুলতান শেখের স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

পুলিশ জানায়, রাস্তা পারারের সময় একটি মোটর সাইকেল জেসমিন বেগমকে চাপা দিয়ে মোটরসাইল দুর্ঘটনায় পরে চালকসহ মোট ৩ জন আহত হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই নারী মারা যায়।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, নিহতের পরিবারের কোন অভিযোগও নেই। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts