ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, সৌদি আরব সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং হামলার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।
আরেকটি সূত্রের ভাষ্য, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি ।
এর আগে বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকের আগে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের অবস্থান তুলে ধরে বলেন, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের পক্ষেই রয়েছে। এরপরই তাঁর সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকটি যুক্ত করা হয়।

