ঝালকাঠিতে  ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠিতে  ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬ October ২০২৬ Tuesday ১:২২:১৪ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে  ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ অক্টোবর রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টস্থ অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
 গ্রেফতারকৃত রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

নলছিটি থানা পুলিশের  একটি দল মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদ পেয়ে  দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাকিবকে আটক করা হয়।
 পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
 এ বিষয়ে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
 নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও

শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি

বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য

ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

Explore More Districts