| ২৫ July ২০২৬ Saturday ১২:৩৯:৩১ AM | |

অমিত বনিক অপু, নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব । বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার বিকালে বিভিন্ন মন্দির খেকে শ্রৗশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শহর প্রদক্ষিন করানো হয়। মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দির থেকে দেবতাগণের নিজ মন্দিরে প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়।
ফুল ফলে সুসজ্জিত হয়ে প্রভু জগন্নাথদেবের রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ রথযাত্রায় অংশ নেয়। এসময় হিন্দু নারীরা ঊলুধ্বনী দেয় এবং শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
হিন্দু ধর্মের বিশ্বাস মত, জগতের নাথ যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেব, ভাই বলভদ্র ও বোন দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথে ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে।
হিন্দুরা মনে প্রাণে বিশ্বাস করেন, রথযাত্রায় ভগবান জগন্নাথ দেবের দর্শণ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পূন:জন্ম নিতে হয় না। আর এ কারনেই রথযাত্রায় রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম হয়।
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব পালিত হয়। দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান।
আজ শুক্রবার ৮ দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এলেন জগন্নাথদেবের রথ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

