ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৭ October ২০২৬ Tuesday ৩:১৫:১৮ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে বের হওয়া র‌্যালিটি শহর ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যুবদল সারাদেশে ব্যাপক ভূমিকা রেখেছে। তারেক রহমানের সকল নির্দেশ মেনে চলেছে যুবদল। যুবদল কখনো মনোবল হারায়নি, এখনো হারাবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি

বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ

Explore More Districts