ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, চার বাল্কহেডের মালিককে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, চার বাল্কহেডের মালিককে জরিমানা

২২ July ২০২৬ Wednesday ৪:৪৭:৫৩ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, চার বাল্কহেডের মালিককে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পো স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের দায়ে চারটি বাল্কহেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে। চার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মেহেদী হাসান আরও বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts