এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র মাদ্রাসার জমি দাতা মৌলভী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য শেখ মহাসিন আলী, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিহাদ আলী সরদার, হাফেজ মাওলানা আবু মুছা ও হাফেজ মাওলানা শাহিনুর রহমান, সাংবাদিক এসএম আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি ও অভিভাবকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।


