ঝগড়ার চর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা – দৈনিক আজকের জামালপুর

ঝগড়ার চর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা – দৈনিক আজকের জামালপুর

ঝগড়ার চর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা – দৈনিক আজকের জামালপুর

শেরপুর সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে অভিযান পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ এর নেতৃত্বে ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝগড়ার চর বাজারের তকদীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে খাবার ঢেকে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই হাজার টাকা ও আরেকটিতে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts