জামালপুর অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখার উদ্যোগে রোড শো অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর







স্টাফ রিপোর্টার

 ‘ BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

এর অংশ হিসেবে সোমবার  (১০ অগাস্ট) সকালে  অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় জামালপুর  এর উদ্যোগে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর রোড শো অনুষ্ঠিত হয়েছে।

রোড শো’তে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় জামালপুর এর  অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক জনাব মোঃ হারুনুর রশিদ। তাঁর ব্যবস্থাপনা ও নেতৃত্বে জামালপুর শহরে অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয় এবং তিনটি  শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা পিটিআই মোড় হতে বকুলতলা মোড় পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় রোড শো’তে অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে BANGLA QR-এর মাধ্যমে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা, প্রয়োজনীয়তা এবং নিরাপদ লেনদেনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। একই সঙ্গে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সচেতনতা তৈরির এ রোড শোতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ডিজিটাল লেনদেনের প্রসার এবং একটি আধুনিক ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Explore More Districts