জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস বোঝাই পিকাপসহ ৫ জন আটক – দৈনিক আজকের জামালপুর







নিজস্ব সংবাদদাতা

জামালপুরে ১৬ বস্তায় ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকাপসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে ঘোড়ার মাংসসহ তাদের আটক করা হয়।
নরুন্দি থানার ইনচার্জ মো: নাজমুল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকাপে করে ১৬ বস্তায় ৯শ’ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় ঘোড়ার মাংসের বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের অভিযোগে ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন ঘোড়ার মাংস বিক্রেতা পাশর্^বর্তী টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো: হুমায়ুন(৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ(৪২) ও একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো: শহিদ(৩৫), পিকাপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো: জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো: তাসির মিয়া(২৫)। এই চক্রটি ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলায় হোটেল-রেস্তোরাতে বিক্রি করতো। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ৬ মাস এবং পিকাপের চালক ও হেলপারকে ২ মাসের কারাদ-সহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আটককৃত ঘোড়ার মাংস মাটিতে পুতে দেয়া হয়।


Explore More Districts