জামালপুরে শেষ হলো ডিসি কাপ ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী – দৈনিক আজকের জামালপুর







নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে মেলান্দহ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল। গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম পূর্ণ হয়ে গেলে অনেক দর্শককে মাঠের চারপাশে ও বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে খেলা দেখতে দেখা যায়।


Explore More Districts