জামায়াতের নারী সমাবেশ স্থগিত

জামায়াতের নারী সমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত নারী সমাবেশ স্থগিত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি এই সমাবেশ হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে জামায়াত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৩১ জানুয়ারি রাজধানীর ‘মহিলা সমাবেশ’ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ–সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

Explore More Districts