জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দিয়ে বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় বিশেষ সহকারীকে সংবর্ধনা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দিয়ে বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় বিশেষ সহকারীকে সংবর্ধনা

২৩ October ২০২৬ Friday ১২:২৪:৫৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দিয়ে বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় বিশেষ সহকারীকে সংবর্ধনা
Screenshot

ঝালকাঠি প্রতিনিধিঃ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখার বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দারকে যৌথভাবে সম্মাননা জানিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।
বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে তাঁকে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তিনিই বরিশাল বিভাগের একমাত্র ব্যক্তি যিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন। ঝালকাঠির এই কৃতি সন্তানকে নিয়ে বরিশাল বিভাগের মানুষই নয়, সমগ্র দেশের মানুষ গর্বিত। বিশ্ব নেতাদের সামনে তিনি বক্তব্য দেওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, বাংলাদেশ পেট্রোলপাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুপ্তা মেহনাজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পারভেজ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি

বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ

ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে

বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ

Explore More Districts