২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামেউপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দীন আলা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ তৌহিদুর রহমান এঁর পিতা আব্দুল জব্বার মোল্যা,
আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সরদার তাহমিন আহসান মাহিন, ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম আল মুনিম প্রমুখ।



