তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রির বিরুদ্ধে নেতানিয়াহু

তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রির
বিরুদ্ধে নেতানিয়াহু

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর তিনি বলেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি ‘লকহিড মার্টিন এফ–৩৫ লাইটনিং–২’ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ানের সঙ্গে নিজের চলমান বিরোধের প্রসঙ্গ তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেন। এফ–৩৫ পেলে পরিণতিতে তুরস্ক আরও ‘আগ্রাসী’ হয়ে উঠবে। নেতানিয়াহু বলেন, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার আহ্বান তিনি সরাসরি ট্রাম্পকে জানিয়েছেন।

Explore More Districts