চৌহালীতে টাঙ্গাইল পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নতুন সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কোদালিয়া বাজার সংলগ্ন নবনির্মিত কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী প্রকৌশলী (এসওডি) মো. সজিবুল হাসান, চৌহালী থানার ওসি শেখ ফরিদ উদ্দীন এবং চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।

এ ছাড়া চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এসবিএম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা আরও সহজ হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে।

Explore More Districts